বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কোথায় কত ইলেকটোরাল কলেজ

এই আট সুইং স্টেটে রয়েছে মোট ১২৫টি ইলেকটোরাল ভোট। এর মধ্যে ফ্লোরিডায় ২৯, পেনসিলভানিয়ায় ২০, ওহাইওতে ১৮, মিশিগানে ১৬টি, উইসকনসিনে ১০, আইওয়ায় ৬, নর্থ ক্যারোলাইনায় ১৫ ও অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে। এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে ২টি ছাড়া বাকি সবকটিতে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আর দুটিতে এগিয়ে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এগিয়ে থাকা অঙ্গরাজ্যগুলো হলো ফ্লোরিডা, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনা। এর মধ্যে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে বাইডেনের অবস্থান বেশ ভালো। এই অঙ্গরাজ্যগুলোয় বাইডেন গড়ে সাড়ে ৬ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। সুইং স্টেটগুলোর মধ্যে ট্রাম্প এগিয়ে রয়েছেন ওহাইও ও আইওয়াতে। তবে এই এগিয়ে থাকাটা খুব বেশি ব্যবধানে নয়। এ দুই অঙ্গরাজ্যে ট্রাম্প বাইডেন থেকে ১ শতাংশের কিছু বেশি পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।

আরও যেদিকে নজর থাকছে

এর বাইরে বিভিন্ন সংবাদমাধ্যম সুইং স্টেট হিসেবে আরও কিছু অঙ্গরাজ্যের দিকে নজর রাখার কথা বলেছে। এর মধ্যে জর্জিয়া, মিনেসোটা ও টেক্সাসের নামও রয়েছে, যেখানে ইলেকটোরাল ভোট রয়েছে যথাক্রমে ১৬, ১০ ও ৩৮। এ তিন অঙ্গরাজ্যে দুই প্রার্থীর প্রতি ভোটার সমর্থনের হারে ব্যবধান খুব কম। সাধারণত জনমত জরিপগুলোর ক্ষেত্রে ‘মার্জিন অব এরর’ হিসেবে ৫ শতাংশ পয়েন্টকে বিবেচনা করা হয়। এ তিন অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে জনসমর্থনের হারে ব্যবধান ৫ শতাংশ পয়েন্টের কম। তবে এর মধ্যে টেক্সাসের কথা এলেও এই অঙ্গরাজ্যের ইতিহাস বলে প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যটিতে রিপাবলিকান প্রার্থীরাই জয় পান।

যুক্তরাষ্ট্র থেকে আরও পড়ুন
মন্তব্য করুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন